ঢাকা: স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে কত শিক্ষিত, মেধাবী নারী যে আত্মহত্যা করে- তার খোঁজ কেউ রাখে না।

এবারো রাজধানীর চকবাজারের চাঁনখারপুল এলাকার এক‌টি বাড়ি থেকে নাহিদা আক্তার ওরফে ববি (২৯) নামে এক নারীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা জানান তসলিমা নাসরিন।

তিনি বলেন, ‘নার্স নাহিদা আক্তার আত্মহত্যা করলেন নারী দিবসের ঠিক দুদিন আগে। নারী দিবসেও হয়তো অনেক নারীই আত্মহত্যা করবেন’।

বৃহস্পতিবার রাতে তাঁর মর‌দেহ উদ্ধার করা হয়। ববি ঢাকা মেডি‌ক্যাল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতালের বার্ন ইউনিটের নার্স ছি‌লেন। চাঁনখারপুলে ভাড়া বাসায় স্বামী ইলিয়াস হোসেনকে নিয়ে থাকতেন তিনি। ইলিয়াস পেশায় একজন ব্যবসায়ী।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার এই তথ্যগুলো জানান।

নাহিদা ও ইলিয়াসের মধ্যে ঝগড়া চলতেই থাকতো। নাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ইলিয়াস। গত বছরের জানুয়ারিতে তাঁর বিরুদ্ধে মামলাও করে নাহিদা। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারেও যান ইলিয়াস।

কারাগার থেকে বের হওয়ার পর তাদের মধ্যে আবার আপস-মীমাংসা হয়।

কিন্তু হলে কী হবে? এই অত্যাচারী পুরুষদের তো স্বভাব পাল্টায় না।

মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে গেছেন। তাতে তিনি স্বামী ও তার শ্বশুড়বাড়ির লোকজনের নির্যাতনের কথা লিখেছেন।

এই ঘটনার পর থেকে ইলিয়াসের খোঁজ নেই।

এসআই মো. কাউছার বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পায় পুলিশ।

পরে চাঁনখারপুল এলাকায় ভাড়া বাসার দরজা ভেঙে নাহিদাকে অচেতন অবস্থায় মর‌দেহ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *