ঢাকা: সড়ক দুর্ঘটনা বাড়ছেই। নতুন বছরেও সড়ক দুর্ঘটনা কম নেই। সরকার সতর্ক না হলে দুর্ঘটনা কমবে না।
দেশে ২০২৫ ও ২০২৬ সালে সড়ক দুর্ঘটনা ভয়াবহভাবে বেড়েছে, যা একটি বড় ধরনের জাতীয় সমস্যা ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
বেপরোয়া গতি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, চালকদের অতিরিক্ত কর্মঘণ্টা, এবং সড়কের ত্রুটিই প্রধান কারণ।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক আইন প্রয়োগ ও জনসচেতনতা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তেজগাঁও ও সায়েন্স ল্যাবে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট চারজন মারা গিয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে দুর্ঘটনা ঘটে।
তেজগাঁওয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার চালক মো. আলিম (৪০) এবং যাত্রী মো. হারুনুর রহমান (৩২)।
সায়েন্স ল্যাবে দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁরা হলেন- সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯)।
তেজগাঁওয়ে দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে নিয়ে আসা নাবিল জানান,
জানা গিয়েছে, হারুনুর রহমান স্ত্রী এবং বোনকে সঙ্গে নিয়ে রাত সাড়ে ১০টা নাগাদ সিএনজি অটোরিকশা করে বাড়ি ফেরছিলেন।
তেজগাঁও শিল্পাঞ্চলের চ্যানেল আই অফিস এলাকায় ইউটার্নে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক ও হারুনুর রহমানকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত হারুনুর রহমানের স্ত্রী ও বোন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
