ঢাকা: ভয়াবহ তথ্য সামনে এসেছে। গুরুতর যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও উড়েছিল বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিমান।

এই খবর সামনে আসার পর সকলের মনেই প্রশ্নবোধক চিহ্ন! ঘটনা কী?

ত্রুটি নিয়ে উড়েছিল বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেল। আর এই বিমানে চড়েই গত ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফেরেন। সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে সামনে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ দিনের ব্যবধানে কমপক্ষে তিনবার যান্ত্রিক ত্রুটি দেখা যায়। কিন্তু ত্রুটি থাকলেও সেটায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি।

কিন্তু গুরুত্ব কেন দেয়া হয়নি?

এত গুরুতর যান্ত্রিক ঝুঁকি নিয়েও এই উড়োজাহাজটি দিয়েই গত ২৫ ডিসেম্বর ভিভিআইপি ফ্লাইটে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (বর্তমান প্রধানমন্ত্রী) তারেক রহমানকে বহন করা হয়েছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এই প্রতিবেদনটি জমা দিয়েছে।

কমিটির সদস্য সচিব ব্যবস্থাপক, অর্থ (ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন এবং সদস্য ছিলেন উপমহাব্যবস্থাপক, প্রশিক্ষণ (এয়ারক্রাফট/অ্যারো) মো. জুবিয়ারুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৯ এবং ১৭ ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে একাধিক অনিয়ম করা হয়েছে।

বিশেষ করে ১০ ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কাজ মাত্র আড়াই ঘণ্টার মধ্যে শেষ করা হয়, যা বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের জন্য নির্ধারিত সময়ের তুলনায় অস্বাভাবিকভাবে কম।

এখানেই শেষ নয়, অনেক গোলমাল আছে। উড়োজাহাজটির ত্রুটি নির্ণয় বা কার্যকারিতা পরীক্ষার সঠিক কোনো রেকর্ড তদন্ত কমিটির কাছে পাওয়া যায়নি।

২৫ ডিসেম্বর প্রত্যাবর্তনের দিন বিমানে ছিলেন সপরিবারে তারেক রহমান।

রক্ষণাবেক্ষণ ও মেরামতের চরম অব্যবস্থাপনার কারণে প্রায় ২৬ কোটির আর্থিক ক্ষতি হয়েছে। এই আর্থিক ক্ষতির দায় হিসাবে প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল উঠছে।

আবার জানা গিয়েছে, গত বছরের ২১ ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি ২০২ বিমানটির ভিএফএসজি খারাপ থাকলেও মাঝআকাশে উড়েছিল।

আর ভিএফএসজি খারাপ থাকা মানে গিয়ারবক্সের ক্ষতি হতে পারে। বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারে ।

বিমানের দুইজন প্রকৌশলী হীরালাল এবং মহম্মদ সাইফুজ্জামান খানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

তাঁদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

বিমানের সংশ্লিষ্ট বিভাগ প্রতিবেদন জমার বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *