ঢাকা: মুক্তিযুদ্ধ,বঙ্গবন্ধু তো সবার। আজ ঐতিহাসিক ৭ ই মার্চ, এই ৭ ই মার্চের ভাষণ কি আওয়ামীলীগের একার? নাহ, তা মোটেও নয়। সারা দেশের বঙ্গবন্ধু।

প্রত্যাশা করা হয়েছিলো বিএনপি সরকার রাষ্ট্রীয়ভাবে ঐতিহাসিক ৭ মার্চের দিনটি পালন করবে,বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করবে।

অথচ আমরা দেখলাম এই সরকারও বিগত স্বাধীনতা বিরোধী অবৈধ ইউনুস সরকারের পথেই হাঁটছে।

এটা আশা করেনি জনগণ।

পালন তো করেইনি, উল্টো ইউনূসের রেখে যাওয়া জামাতি প্রশাসন আজ বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী আসিফ আহমেদ সৈকতকে আটক করেছে পুলিশ।

রাজধানীর চানখাঁরপুল মোড়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করে নেয়।

আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তাঁর সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।

এছাড়াও আজকের দিনে ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন ৪ জন।

শ্রদ্ধা জানানো যদি অপরাধ হয়,বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা যদি অপরাধ হয় তবে সারাদেশ একদিন কারাগারে পরিণত হবে।

বিএনপি কি সেই জঙ্গী সরকারের পক্ষেই হাঁটছে আবার?

কোন আইনে বলা আছে, ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ বাজালে তাঁকে থানায় আটক রাখতে হবে!?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র আসিফ আহমেদ সৈকতকে আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে দেশবাসী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ঘোষণায় স্বাধীনতার বার্তা ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে; ইতিহাসের বাঁক বদলে দেওয়া সেই ৭ মার্চ এবার এসেছে ভিন্ন বাস্তবতায়।

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে জাঁকজমকপূর্ণ পরিবেশে ৭ মার্চ উদযাপনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে তো কিছু হতেই পারেনি। জঙ্গী ইউনূস সব বন্ধ করেছে, বিএনপির নতুন সরকারেও সেটা কাটেনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী আন্দোলনের মুখে চব্বিশের ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে ইতিহাসে সবচেয়ে কোণঠাসা অবস্থায় আওয়ামী লীগ।

আশা করা হয়েছিলো, বিএনপি সরকার যেহেতু এসেছে, পরিস্থিতি পাল্টাতেও পারে। কিন্তু না! জামাতির প্রভাব রয়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *