কক্সবাজার: বাংলাদেশে ফের হিন্দু হত্যা! ইউনূসের জমানা গেলো, তারেকের জমানা এলো- কিন্তু পরিস্থিতি কি পরিবর্তন হলো কিছু?
বাংলাদেশের কক্সবাজারে খুন হিন্দু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকায়।
ঘটনায় নিহত ব্যবসায়ীর নাম গণেশ পাল, তাঁর বয়স ৪০ বছর।
জানা গেছে, গণেশ পালের কাছ থেকে চাঁদা চেয়েছিল স্থানীয় দুষ্কৃতীরা। চাঁদা না দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে। গণেশবাবুর একটি কাপড়ের দোকান ছিল কক্সবাজারের বড় বাজার এলাকার সমবায় মার্কেটে।
হামলাকারী দুষ্কৃতী দলের প্রধান জিশানকে চিহ্নিত করেছে নিহতের পরিবার। তবে পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি । কিংবা ধরেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। গণেশ পাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দিনদুপুরে হামলা করে হত্যা করা হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
৭ মার্চ স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ নিজের বাড়িতে হামলার শিকার হন গণেশ।
হিন্দু ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা দাবি করেছিল জিশানরা। সেই টাকা দিতে অস্বীকার করেন গণেশ পাল। এরপরই তাঁকে মারধর করা হয় ।
এক পর্যায়ে গণেশ পালের পেটে ছুরিকাঘাত করে এক দুষ্কৃতী। তারপরে সেখান থেকে চলে যায় জিশান এবং তার দলবল।
গণেশ পালকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক গণেশ পালকে মৃত বলে ঘোষণা করেন।
