কুমিল্লা: আবার শুরু নারকীয় আক্রমণ হিন্দুদের ওপর। বিএনপি জামাতের সময়কার কথা চিন্তা করে এখন ভয়ে শিহরিত হিন্দু সম্প্রদায়।

কারণ হিন্দুরাই এই দেশে বারবার ঠকে। রাজনীতি, ধর্মীয় উগ্রবাদী মুসলমানরা হিন্দুদের আদিকাল থেকেই টার্গেট করে আসছে।

জঙ্গী ইউনূসের কালে হিন্দুদের ওপর তো নারকীয় অত্যাচার চলেছে। এখন নির্বাচনে জয়লাভ করেছে বিএনপি। সেই একই হাল! হিন্দুদের ওপর শুরু হয়ে গেছে অত্যাচার।

কুমিল্লায় মন্দিরে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুরোহিতসহ আহত হয়েছেন তিনজন।

হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় পাশের একটি মসজিদের সামনে আরও দুটি হাতবোমা নিক্ষেপ করে বলে জানায় পুলিশ।

আহতরা হলেন- কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং বাগানবাড়ি মসজিদের নামাজ পড়তে যাওয়া আবদুল বারেক। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। তাঁরা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কুমিল্লায় রক্তে রঞ্জিত হলো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়! শনি পূজা চলা অবস্থায় উগ্রবাদীদের বোমা নিক্ষেপের ঘটনা ঘটে!

স্থানীয়দের ভাষ্যমতে ২০২১ সালেও দুর্গা পূজার সময়ে ওই মন্দিরে হামলা হয়েছিলো।

ঘটনাটি ঘটে শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পূজামণ্ডপে উপস্থিত মানুষজন ছোটাছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়া কালি গাছ তলায় শনি পূজা চলছিল। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত মন্দিরের দিকে হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পূজামণ্ডপে থাকা কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে এই জঙ্গী হামলায় এখনো কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঠাকুরপাড়া এলাকায় শনি পূজা চলাকালে হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *