ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জনগণ।

রবিবার রাত সাড়ে ৩টার দিকে জে লাইন, রয়েল পরিবহন ও গোল্ডেন লাইন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগিয়ে পালিয়ে যায় তারা।

এ সময় টার্মিনালে কয়েকটি দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা বাস ছাড়া আর লোকজন ছিল না।

জে লাইনের বাস মালিক জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে আমি বাড়ি থেকে টার্মিনালে আসি। এসে দেখতে পাই আমার বাসসহ আরো দুটি বাস দাউ দাউ করে জ্বলছে । ফায়র সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করছে।

বাস-মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রানু জানান, এ ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। শুনেছি শনিবার রাত সাড়ে ৮টার দিকে হারুনর রশীদের তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে মারধরের জেরে ছেলেটি মারা যায়।

সেই একই মালিকের একটি বাস টার্মিনালেও দাঁড়িয়ে ছিল।

ঘটনাটি প্রতিহিংসামূলক হতে পারে।

উল্লেখযোগ্য যে, ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তেল নেওয়াকে কেন্দ্র করে তর্ক বিতর্কে জেরে কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন নামে এক যুবক মারা যায়।

সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলো। হয়তো মাস্থানি করেছে,এমনটাই সন্দেহ করা হচ্ছে। আর তারপরেই সন্দেহ করা হচ্ছে প্রতিহিংসায় বাসে আগুন দিয়েছে সাঙ্গোপাঙ্গোরা।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের ‘তাজ ফিলিং স্টেশনে’ এই হামলার ঘটনাটি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *