ঢাকা: শুরু হলো নাকি সেই যুগ? কোনো ভালো কিছু তো দেখা যাচ্ছে না। বিএনপির আবার সেই সোনালী যুগ ফিরে এসেছে?
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এই ঘটনা তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রবিবার (৮ মার্চ) দুপুরে গেটের ডান পাশে এগুলো পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশ গেটের কাছে সন্দেহজনক বস্তুগুলো পড়ে থাকতে দেখে দ্রুত শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে ফেলে এবং পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো নিয়ে যায়।
আদালত নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জীবন আবার হুমকির মুখে পড়ছে। জনগণ ভীষণ আতঙ্কিত এই ঘটনায়।
