ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসার পরেই বিভিন্ন বড় বড় জায়গায় রদবদল হচ্ছে।

শান্তিতে নোবেলজয়ী অশান্তির জনক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া চারজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।

যেগুলো দেশ থেকে দূত প্রত্যাহার করা হয়েছে সেগুলো হলো– পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো এবং মালদ্বীপ।

এদিকছ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী), মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় বদলি করা হয়েছে।

এবং আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *