ঢাকা: আগুন সন্ত্রাস আবার শুরু হয়েছে দেশে। প্রতিদিন কোথাও না কোথাও আগুন লাগছে। জনগণের আশঙ্কা, বিএনপির সেই সময় কি আবার ফিরে এলো নাকি?
এবার ঢাকার মিরপুরের ২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে।
ঘটনাটি ঘটে আজ সোমবার বেলা ২টার দিকে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা ভবনটির ভেতরে এবং ছাদে বেশ কয়েকজন আটকে আছে। তাদের দ্রুত উদ্ধার করতে ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের বিপরীত পাশে একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
কিন্তু এখনো জানা যায়নি আগুন লাগার কারণ। কিংবা হতাহত কেউ আছেন কিনা।
