ঢাকা: এইইই দিল্লি না ঢাকা? এইইই গোলামি না আজাদি? কথায় বলে না – কাজের বেলায় কাজি, কাজ ফুরাইলে পাজি? সেটাই হয়েছে এই বাংলাদেশের বেশি জ্ঞানীদের অবস্থা।

সেই তো ভারতের সাহায্য প্রত্যেকটা পদে পদে নিতে হয়। ভারত বাংলাদেশের জন্মকালের বন্ধু। এই বন্ধুকে অস্বীকার করে বাংলাদেশ চলতে পারা কঠিন।

দেশের জ্বালানি খাতের সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমলীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল)-এর কাছ থেকে চার মাসে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য আহ্বান জানিয়েছে ঢাকা।

রবিবার (৮ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

জানা যাচ্ছে, জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখার জন্যে তারেক রহমান সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

সরকারের পক্ষ থেকে ভারতের এই দুই প্রতিষ্ঠানের কাছে পাঠানো প্রস্তাবে আগামী চার মাসের মধ্যে ৫০ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহের প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে।

ভারতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডিজেল আমদানির চুক্তি সম্পন্ন হলে তা দেশের জ্বালানি পরিস্থিতির কিছুটা স্বাভাবিক করবে বলে মনে করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *