নারায়ণগঞ্জ: এই দেশে নিরাপত্তা দেয় যারা তাদের নিরাপত্তা দেবে কারা? জঙ্গী কালেও যা দেখা গেছে, তারেক কালেও দেখি একই অবস্থা!
এখন তো দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তা দেয়ার জন্য আরেক বাহিনী বানাতে হবে। খোদ পুলিশ যদি ছিনতাইর কবলে পড়ে তাহলে আমজনতা কী করবে?
এবার নারায়ণগঞ্জ শহরের নগর ভবনের সামনে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এসআই) ছিনতাইকারীদের কবলে পড়েছেন।
ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা সরকারি পিস্তল লুট করে নিয়ে গেছে।
এমন আশ্চর্যজনক ঘটনাটি ঘটে সোমবার সকাল ৬টায় শহরের নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামনে।
পুলিশ জানায়, এএসআই লুৎফর রহমান ছিনতাইয়ের সময় অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে কিছুটা আলাদা হয়ে পড়েছিলেন।
এদিকে পথে তিনজন ছিনতাইকারী তাঁর গতিপথ অবরোধ করে এবং তাঁর সাথে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
দেশে আবারো ছিনতাই, মব, খুন, ধর্ষণ বেড়েছে ঠিক জঙ্গী ইউনূসের সময়ের মতো। বিএনপি সরকারের ভূমিকা কি?
ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এখনো একজনকেও গ্রেপ্তার করা হয়নি।
