ঢাকা: এ যেন এক মৃত্যু উপত্যকা! ৫ আগস্টের পর থেকে দেশ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এক একটা ভয়ঙ্কর চক্রের খবর সামনে আসছে।
৪৭ টি মাথার খুলি এবং হাড়গোড় উদ্ধার হয়েছে ঢাকায়। কী বিভৎস! খুনে, আর মৃত মানুষে তো নদী নালা ঢেকে গিয়েছিল।
রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বহুদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত ছিলো।
এ যেন মনে হচ্ছে সিনেমা দেখছি।
উদ্ধারকৃত খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
