খাগড়াছড়ি: নারীর ক্ষমতায়নের আলাপ করছে সরকার তখন অন্যদিকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বড়বিল এলাকায় ওই নারীর নিজের বাড়ির রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

তাঁকে কে বা কারা হত্যা করলো?

জানা গেলো, রাম্রা মারমা তিন পুত্র এবং এক কন্যা সন্তানের জননী।

নিহতের মেয়ে আনুমা মারমা বলেন, সোমবার রাত ১০ টায় আনুমা ও তার মা রাম্রা মারমা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন।

সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তার মাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়।

তারপর হঠাৎ দেখে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ি দেয়া অবস্থায় পরে আছে, মারা গেছেন তিনি। মাথা ও গলায় আঘাতের চিহ্ন ।

পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনা সম্পর্কে মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, প্রাথমিকভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *