বগুড়া: ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বগুড়া! দেশবাসী তো বটেই বগুড়াবাসীর জন্যেও এটি বিরাট সুখবর।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বিপিএল।

এর উদ্বোধন হবে আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।

বগুড়ায় অনুষ্ঠিত হবে মোট ৩টি ম্যাচ
• ৪ এপ্রিল
• ৫ এপ্রিল
• ৬ এপ্রিল

সত্যিই এটি ক্রিকেটপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।

বাংলাদেশ নারী ক্রিকেটকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করতে বিপিএল বড় ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে।

তবে খেলা ঠিক আছে, তার সাথে কোনো নারী ক্রিকেটারকে যাতে হেনস্থা না হতে হয়, যৌন নির্যাতনের শিকার না হতে হয় সেদিকেও সতর্ক থাকতে হবে কর্তৃপক্ষের। নারী এগোলে দেশ এগোবে।

৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

মঙ্গলবার (১০ মার্চ) বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এই নতুন টুর্নামেন্টে প্রাথমিক পর্যায়ে তিনটি দল অংশ নিচ্ছে।

দিও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশ করেছে বোর্ড।

সূচি অনুযায়ী ৪, ৫ ও ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।

৯, ১০ ও ১১ এপ্রিল পরবর্তী তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে।

দুই ভেন্যুর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল নিয়ে আগামী ১৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

আবহাওয়াজনিত কারণে ফাইনাল বাধাগ্রস্ত হলে ১৫ এপ্রিল ‘রিজার্ভ ডে’ রাখা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *