ঢাকা: বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ ১১ মার্চ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

প্রসঙ্গত, বাংলাদেশের মাটিতে ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তান। ঐ সিরিজ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।

গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করে পাকিস্তান। এ সিরিজও ২-১ ব্যবধানে হেরে যায় পাকিস্তান।

প্রথম ওয়ানডের আগে মিরাজ বলেন, আগামী বিশ্বকাপকে মাথায় রেখে ভাল উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের।

মিরাজ বলেন, ‘বিশ্বকাপের উইকেট সবসময় ভাল হয়ে থাকে এবং আমরা এখন থেকেই ভাল উইকেটে খেলার অভ্যাস করতে চাই।’

আরও বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। পরিকল্পনা হল, ভাল উইকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা। আমরা যদি ভাল উইকেটে বেশি বেশি খেলতে পারি তাহলে আমাদের জন্যই ভাল হবে।

একই সাথে আমাদের এটাও মনে রাখতে হবে বিশ্বকাপে আমাদের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে হবে। তাই আমরা যে দলগুলোর সাথে খেলব সেসব দলের বিপক্ষে আমরা ঘরের কন্ডিশনের সুবিধা নেওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদী (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।

কোথায় দেখবেন খেলা:

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ২-১৫ মি.- নাগরিক ও টি স্পোর্টস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *