ঢাকা: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াসহ আরেক আসিফ, জঙ্গী ইউনূসরা মিলে দেশকে মাথায় তুলে নেচেছে।
এখনো প্রশাসনে ইউনূসের রেখে যাওয়া জঙ্গী জামাতিরা রাজত্ব করছে।
আসিফ মাহমুদের ব্যাংকের তথ্য তুলে ধরতে বলা হয়। এদিকে আসিফ যা দেখালেন তা বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ দেখিয়েছে কিনা সন্দেহ আছে।
সাংবাদিক সম্মেলন করে ব্যাঙ্কের হিসাব তুলে ধরার বিষয়টি নিছক স্টান্টবাজি বা অতি অভিনয় ছাড়া আর কিছু নয়। সব ম্যাটিকুলাস ডিজাইন।
আসলে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার শত কোটি টাকার দুর্নীতি হয়েছে সম্পূর্ণ ডিজিটাল ফরমেটে। যেখানে ব্যাঙ্ক লেনদেনের কোন বিষয় নেই। দুর্নীতির টাকা কেউ ব্যাংকে রাখে না।
সর্বাধুনিক ডিজিটাল মুদ্রা বিট কয়েনের মাধ্যমে তাঁর সব টাকা আছে বিদেশে। সরকার চাইলেও এই টাকার হিসাব বের করতে পারবেনা।
যে ব্যক্তি ওয়েস্টিনে হাঁসের মাংস খায়, তার একাউন্টে টাকার যে হিসাব দেখানো হয়েছে তা সম্পূর্ণ হাস্যকর। বাস্তবতা কখনও এটা সমর্থন করবেনা।
এদিকে এখন যেদিকেই যাচ্ছেন তোপের মুখে পড়ছেন আসিফ।
রাজধানীর শাহবাগে তোপের মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা-সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে এক যুবক আসিফ মাহমুদের কাছে বন্যার ত্রাণের টাকার হিসাব দাবি করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষ করে আসিফ মাহমুদ যখন সভাস্থল ত্যাগ করছিলেন, তখন এক ব্যক্তি সামনে এগিয়ে এসে বন্যার ফান্ডের টাকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।
ওই ব্যক্তি জানতে চান, বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকার হিসাব কি এখন পাওয়া যাবে? ওই টাকাগুলো এখন কোথায়?
এই প্রশ্নে সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা হতচকিত হয়ে পড়েন। ভিডিওতে এই প্রশ্নের কোনো উত্তর দিতে দেখা যায়নি আসিফ মাহমুদকে।
