ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ, বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এই কথা বলেন।

তিনি বলেছেন, আগামিকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়েছে।

আগামীকাল তথা বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে এতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *