ঢাকা: জ্বালানি সংকট চলছে দেশে। এখন সংকট মোকাবিলায় পড়াশোনা, কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে বিএনপি সরকার। এখন শোনা যাচ্ছে পুলিশি টহলও নাকি বন্ধ হতে চলেছে!
মানে মাথা ব্যথা হয়েছে, ওষুধ না খেয়ে মাথাটাই কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
যাই হোক, এবারে বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংককে অফিসে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সতর্ক থাকার জন্য নতুন নির্দেশনা দিয়েছে। সাশ্রয়ী হবার কথা বলা হয়েছে। কয়দিন পর হয়তো ব্যাংকই বন্ধ করে দেবে।
বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বিবেচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিন, বুধবার (১১ মার্চ) জারি করা সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ওপর অনেক নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান, এসি প্রয়োজনের সময় ব্যবহার করার জন্য বলা হয়েছে ব্যাংকগুলোকে।
দিনের আলো ব্যবহার বাড়াতে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে।
এমনকি অফিশিয়াল গাড়ি ব্যবহার সীমিত করার কথাও আছে।
