গাজীপুর: অঘটনের শেষ নেই দেশে।
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডটি ঘটে।

ভবনের কয়েকটি কক্ষেও আগুন লাগে। ঘটনায় হৈচৈ পড়ে যায় আতঙ্কে।

আগুনের ফুলকি ছিটকে গায়ে পড়ে মর্মান্তিকভাবে দগ্ধ হয়েছেন তিনজন।

রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)।

দুর্ঘটনাটি ঘটে বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টা নাগাদ মাওনা চৌরাস্তায়।

যারা দগ্ধ হয়েছেন তাঁদের স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

জানা যায়, রাতে মাওনা চৌরাস্তায় আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *