ঢাকা: মিথ্যাবাদী হলেও তার বোধহয় একটা সীমা আছে। কিন্তু হাসনাতদের সেই সীমা নেই।

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যরা যে খেজুর পেয়ে থাকেন এই বিষয়টা নাকি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়ী এমপি হাসনাত আবদুল্লাহ প্রথম সামনে আনলেন!

অবশ্য এই টোকাইরা যতখানি নিজেদের লাইমলাইটে আনে, কাজ না করে আওয়ামী লীগ সেটা কোনোদিন করেনি। বরং কাজ করে গেছে।

আর এখন তো দেশের উন্নয়নের কথা হয় না। কথা হয় খেজুর, চাল, ডালের।

খেজুর, চাল কিংবা খাদ্য সামগ্রী বিতরণ এগুলো আওয়ামী লীগ আমলে আলোচনায় থাকতো না, কারণ আওয়ামী লীগ আমলে মানুষ আলোচনা করত মেট্রোরেলের পর কি হবে, পাতাল রেল কবে চালু হবে!

পদ্মা সেতুর পর কি হবে এবং বাংলাদেশ কবে উন্নতর রাষ্ট্রে পরিণত হবে।

আর এখন মানুষকে স্বপ্ন দেখানো হয় খেজুর নিয়ে। অথচ আমরা যদি দেখি আওয়ামী লীগ আমলে এসব বিষয় ছিল নিত্যদিনের স্বাভাবিক কার্যক্রমের অংশ।

হাসনাতদের মিথ্যাচারিতা সীমা ছাড়িয়ে গেছে।

চট্টগ্রাম ৬ আসনের সাংসদ নিজে উপস্থিত থেকে অন্যান্য জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বিদেশ থেকে আসা খেজুর জনগণের মাঝে বিতরণ করেছেন। এমন তো আরো আছে।

এদিকে, দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু তথা আরেক মিথ্যাচারী ফেসবুকের এক পোস্টে বলেন,

হাসনাত আবদুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পাইলেও জনগণ জানতো এলাকায় নেতায় পাঠাইছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *