ঢাকা: সামনে ঈদ। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ তো জিনিস পত্তরের দামের কথা চিন্তা করে নিরানন্দ হয়ে যায়।

বাজারে জিনিসে হাত দেয়া যায় না দামের উত্তাপে।

ঈদকে সামনে রেখে ঢাকার বাজারে আবারও কিছু নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে মুরগি এবং গরুর মাংসের দাম বেড়েছে।

তবে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে।

আজ, শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারসহ আরো কয়েকটি বাজারের এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, গত এক সপ্তাহ ধরেই বাজারে মুরগির দাম বাড়ছে।

বর্তমানে বাজারে সোনালি মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, যা সপ্তাহখানেক আগে থেকে প্রায় ৩০ টাকা বেশি।

লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে হয়েছে ৩১০ টাকা, ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে ২২০ টাকা, দেশি মুরগি ৩০ টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৬৭০ টাকায়।

এ ছাড়া বিভিন্ন ধরনের মাছের দামও আগের তুলনায় কিছুটা বেড়েছে। এছাড়াও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

বিক্রেতারা জানিয়েছেন, ঈদুল ফিতরের মাত্র ৮–৯ দিন বাকি। ঈদের প্রস্তুতির অংশ হিসেবে অনেকে এখন থেকেই মুরগি কিনে রাখছেন। এতে সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেড়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *