বগুড়া: জেল হেফাজতে আবারো একজন প্রতিবন্ধী আওয়ামী লীগ নেতা মারা গেলেন।
সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনুর আলম শান্ত (৫৫) কারাবন্দী অবস্থায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ বিনা-চিকিৎসায় মারা গিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী এবং অসুস্থ ছিলেন।
অভিযোগ রয়েছে, মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারের পর কারাগারে থাকার সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
ঘটনায় কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
কারা-কর্তৃপক্ষের চরম অবহেলা ও সুচিকিৎসার অভাবে তার এই অকাল মৃত্যু ঘটেছে।
পরিবার ও দলীয় নেতাকর্মীরা জানিয়েছে, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত হত্যাকান্ড!
