ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

শুক্রবার রাতে বোর্ডের সদস্যরা জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অবশ্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিয়ে যাবার পরিকল্পনা ছিলো। তবে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ৩টার পর তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সন্ধ্যার আগে প্রথম দফায় অস্ত্রোপচার হয়।

পরেচিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর ফের দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *