ঢাকা: রাজধানীর নদ্দা এলাকার বসুন্ধরা রোড এলাকায় হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাউদাউ আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে জনগণ।
বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবেই আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজধানীর কুড়িলের নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই চারপাশে আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং পথচারীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন।
ঘটনার সময় সড়কটিতে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
