চট্টগ্রাম: চট্টগ্রাম পাহাড়তলী সিসিএস অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সিসিএস অফিস হলো চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়।

এই অফিস থেকে রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও মালামাল সংরক্ষণ ও কেনাকাটার (টেন্ডার) কার্যক্রম পরিচালিত হয়।

এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুরোনো প্রশাসনিক দপ্তর।

গভীর রাতে চট্টগ্রামের পাহাড়তলীতে সিসিএস দপ্তরে এই আগুনে পুড়ে গেছে পুরোনো নথিপত্র।

সবচেয়ে অবাক করার বিষয়, কোটি টাকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকার পরও সেগুলো কাজ করেনি।

যে কক্ষে ফাইল ছিল, সেখানেই আগুন। নিছক এটা কি কেবল দুর্ঘটনা, নাকি কোনো গোপন পরিকল্পনা? ম্যাটিকুলাস ডিজাইন?

যেখানে দপ্তরের ফাইলপত্র রাখা হয়েছে ঠিক সেই কক্ষেই আগুন লাগার ঘটনায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, এটি কোনোভাবে প্রমাণ লোপাটের পরিকল্পিত ঘটনা কি না।

দপ্তরটিতে কোটি টাকা ব্যয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন করা থাকলেও আগুন নেভাতে শেষ পর্যন্ত ডাকা হয় ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দপ্তরের অভ্যন্তরে রাখা গুরুত্বপূর্ণ কাগজপত্রের কিছু অংশ আগুনে পুড়ে যায়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে পাহাড়তলী সিসিএস দপ্তরের পি-টু শাখায়।

অবশেষে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইউনিটের দায়িত্বে থাকা ইনচার্জ খলিলুর রহমান প্রাথমিকভাবে ধারণা করছেন, শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।

তবে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *