বাগেরহাট: কারাগারে আওয়ামী লীগ নেতা কর্মীরা মারা যাচ্ছে, শ্রমিক লীগ, আওয়ামী লীগ নেতাদের হত্যা, গ্রেপ্তারি এখনো চলছে বিনা অপরাধে!

ইউনূসের আমলের পরিস্থিতির এখনো কোনো পরিবর্তন নেই। প্রশাসনে ইউনূসের রেখে যাওয়া জামাতিরা এখনো রাজত্ব করছে।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে একাধিক গুলি লেগেছে।

রাতে এই ঘটনাটি ঘটানো হয়।

শনিবার তথা ১৫ মার্চ রাত ১০টার দিকে উদয়পুরের পানবাজারে একটি পাবলিক টয়লেটের সামনে গুলিবিদ্ধ হন তিনি।

নিহত সোহাগ শেখ (৪৫) হার্ডওয়ারের ব্যবসা করতেন ।

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। রাত ১০টার দিকে উদয়পুর বাজারের দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি।

এসময় একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে এখন পর্যন্ত খুনীদের কাউকে ধরার খবর পাওয়া যায়নি। আদৌ কী এই সরকার কোনো ব্যবস্থা নেবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *