ঢাকা: রাজধানীর শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হলো এক যুবককে। ঘটনায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টা নাগাদ এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করে। ওই সময় রাকিবুল ইসলাম নামে একজন গুরুতর আহত হন।

জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে দশটার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন রাকিব মারা যান।

রাকিবের মাথায় গুলির আঘাত ছিলো, এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার পরপরই প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

ঘটনাগুলোকে কি এখনো বিচ্ছিন্ন বলা হবে?

সাভারে জাবির এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করলো।

বাগেরহাটে শ্রমিকলীগের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো!
এখানেই শেষ না!

এই রোজার মাসে যে মাস মুসলমানের কাছে পবিত্র, সেই মাসেই মুসলমানরাই ৫-৭ টা শিশু ধর্ষণ করে মেরে ফেলছে।

এই হত্যার দায় কার? রাষ্ট্রযন্ত্রের! প্রশাসন আর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা।

আর এই আইনশৃঙ্খলা বাহিনী কার দায়িত্বে?সবচেয়ে বেশি ব্যর্থতা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

রমজানের মাসে সম্ভবত বাংলাদেশের ইতিহাসের রেকর্ড পরিমাণ খুন,ধর্ষণ হয়েছে!

সন্ত্রাসীরা ধর্ষণ খুন করার সাহস দেখায় কিভাবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *