ঢাকা: প্রতিদিন কোথাও না কোথাও থেকে অগ্নিকাণ্ডের খবর আসছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এভাবে আগুনের ঘটনা ঘটছে।

ঘটনাগুলো কীভাবে ঘটছে? কে বা কারা জড়িত? তদন্ত হচ্ছে কি? ঘটনাগুলোকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না।

এবার মধ্যরাতে ঢাকার মিরপুর-১০ এর বেনারসি পল্লীর প্যারিস রোডে একটি সুতার কারখানায় ভয়াবহ আগুন লাগে।

রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *