ঢাকা: ঈদুল ফিতরের আগে আজ ১৬ মার্চই সর্বশেষ কর্মদিবস। বছর ঘুরে ছুটি এলো। আনন্দঘন পরিবেশ সকলের মনেই।

আগামিকাল মঙ্গলবার, ১৭ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামি ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত এক সপ্তাহ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ঈদের সময় সবাই ঘরমুখো হচ্ছে। জনগণের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার।

বিভিন্ন মহল থেকে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতেই এই ছুটি। মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *