ঢাকা: ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে। যেটা জঙ্গী ইউনূসের কালে পতন ঘটেছিল।

তবে বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে আপাতত সুখবর নেই। ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে- বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার তথা ১৬ মার্চ প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শে‌ষ হবার পর সাংবা‌দিক‌দের তিনি এই কথা জানান।

প্রণয়‌ ভার্মা ব‌লেন, ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, দুদেশের মধ্যে ক্রস বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে, সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায় এবং অর্থনৈতিক ও জ্বালানি সম্পর্ককে আরও গভীর করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *