লালমনিরহাট: ভয়াবহ সব সড়ক দুর্ঘটনার খবর আসছে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মারা গিয়েছেন তিনজন। ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। কেবল মেয়েটি বেঁচেছে, তবে গুরুতর আহত সে।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায়।
দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন সেই নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।
ঈদের আনন্দ মুহূর্তে শেষ। এমন মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে।
জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)।
মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন তিনি।
কে জানতো আয় যে ফেরা হবে না?
পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসার পর বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়।
গুরুতর আহত হয়েছে মেয়েটি। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাটগ্রাম থানা পুলিশ জানিয়েছে, পলাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
