ঢাকা: ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনের গল্প বলতে গিয়ে শেখ হাসিনা বলেছিলেন, আজ যেই ডিজিটাল বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। এটা জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। সেই ডিজিটাল বাংলাদেশ!

ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণ করার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’-এর পথে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন।

একই সঙ্গে ঘোষণা দিয়েছিলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার। সব পরিবর্তন হয়ে গেছে এখন।

বাংলাদেশের যা কিছু গুরুত্বপূর্ণ অর্জন, উন্নয়ন সবটাই করেছেন শেখ হাসিনা।

এবার বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলোতে জনসেবার মান উন্নয়ন এবং ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করেছেন।

সোমবার তথা ১৬ মার্চ দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী ওয়াইফাই সেবার উদ্বোধন করেন।

কিউ আর কোড স্ক্যান করে সেবা চালু করেন তারেক।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাইয়ের কিউআর কোড স্ক্যান করে প্রধানমন্ত্রী এই সেবা চালু করেন।

তিনি বলেন, সরকারের এ উদ্যোগের আওতায় দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধাপে ধাপে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *