ঢাকা: শ্যোন এরেস্টের নাটক এখনো চলমান। শ্যোন এরেস্ট নিয়ে প্রচুর সমালোচনা হয়। শ্যোন এরেস্ট অনেককেই দেখানো হয়েছে।
বাংলাদেশে ব্যাপক দমন অভিযানের মধ্যে অসংখ্য আওয়ামী লীগ নেতা ও কর্মী গ্রেপ্তার অথবা ‘দেখানো গ্রেপ্তার’ (জামিনের পর পুনরায় গ্রেপ্তার) প্রক্রিয়ার সম্মুখীন হচ্ছেন।
কারাগারে বিনা চিকিৎসায়, হয়রানির শিকার হয়ে মারা যাচ্ছেন অনেকেই।
প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী সরকার পতনের পর বিশেষভাবে আওয়ামী লীগ সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে হেফাজতে মৃত্যুর খবর রয়েছে।
আর শ্যোন এরেস্ট দেখিয়ে তো বিনা অপরাধে হেস্তনেস্ত করে ফেলা হচ্ছে। বিএনপি আমলেও এই অন্যায়ের কোনো বিচার নেই।
এবার আওয়ামী লীগের শক্তিশালী নেতাকর্মীদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন-অ্যারেস্ট) হবে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেওয়া এমন নির্দেশনা প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ) এই নোটিশ পাঠিয়েছেন আইন ও সালিস কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন এবং আইনজীবী মোহাম্মদ শাহীনুজ্জামান।
এক সপ্তাহের সময় দেয়া হয়েছে। অর্থাৎ সাতদিনের মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।
উল্লেখযোগ্য যে, একদম স্বৈরাচারী কায়দায় আওয়ামী লীগের কোনও নেতাকর্মী আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
গত ২৪ ফেব্রুয়ারি ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন আটটি জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে।
ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে- (১) কার্যক্রম নিষিদ্ধ/স্থগিত ফ্যাসিস্ট সংগঠন/সংগঠনসমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিতকরণ এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে (শ্যোন অ্যারেস্ট) হবে।
আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর প্রয়োজন আপাতত নেই। (২) প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।’
চিঠিতে আরও বলা হয়, ‘ এর আগে ইতিপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়।’
রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট— এই আট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
এরপর অনেককে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে অন্যায়ভাবে।
