ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ঈদের ছুটি সাত দিন সব মিলিয়ে। সাত দিনের সরকারি ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রোরেল সেবা স্থগিত থাকবে।
সোমবার তথা ১৬ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নগরবাসীর যাতায়াত পরিকল্পনা সহজ করার জন্য আগাম এই ঘোষণা দেওয়া হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের দিন ছুটি থাকায় ট্রেন চলবে না, তবে ঈদের পরদিন থেকে ফের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল সেবা শুরু হবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
নিয়মিত যাত্রীদের জন্য ঈদের পরদিন থেকেই সেবা পুনরায় শুরু হবে এবং সময়মতো স্টেশনে উপস্থিত হয়ে ট্রেন ব্যবহার করার অনুরোধ জানানো হয়।
