ঢাকা: জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে দেশে।

অভিনেতা শামসের সাথে যারা চলাফেরা করেছেন তাঁরা শোকসন্তপ্ত আজ। তাঁরা স্মৃতিচারণ করছেন, বয়সের ব্যবধান থাকলেও তিনি ছিলেন বন্ধুসুলভ মানুষ। তিনি ছিলেন সহজ সরল আর ভীষণ আড্ডা প্রিয়।

চিকিৎসাধীন অবস্থা ল্যাবএইডে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেতা শামস সুমন।

আজ (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

এমনটাই নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অভিনেতা বহুদিন ধরেই তিনি অভিনেতা অসুস্থ ছিলেন।

শামস সুমন অভিনীত চলচ্চত্রের মধ্যে রয়েছে, ‌’মন জানেনা মনের ঠিকানা’, ‌‌‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ এবং ‘হ্যালো অমিত’।

তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ নামের সিনেমায় অভিনয়ের জন্য।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *