বাগেরহাট: পুলিশ প্রধান আইজিপির বাড়িতে চুরি সেই পুলিশ নাকি দেবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা!?

কথায় আছে ‘চোরের ১০ দিন, গৃহস্থের একদিন’। কিন্তু চোর যখন খোদ পুলিশ প্রধানের বাড়িতে হানা দেয়, তখন বিষয়টি সাধারণ চুরির গণ্ডি ছাড়িয়ে যায়।

আইজিপিই যদি চোরের কবলে পড়েন, তাহলে এই দেশের সাধারণ জনগণের কথা একবার ভাবুক সরকার, প্রশাসন!? তারা কী অবস্থায় আছে?

খোদ আইজিপির বাড়িতে চুরিকাণ্ড ঘটেছে।বাগেরহাট শহরের আমলাপাড়ায় অবস্থিত আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাড়ি।বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতেই চুরি হয়েছে।

সোমবার (১৬ মার্চ) গভীর রাতে বাগেরহাট শহরের আমলাপাড়ায় তিনতলা বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে যায় চোরেরা।

মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় সকলের কপালে আশ্চর্যের ছাপ! এ কী কাণ্ড!

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বাহিনী প্রধানের বাড়িতেই যখন চুরির ঘটনা, জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠে এবং জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে একাধিক টিম মাঠে নামে।

অবশ্য নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে তথা খুন হয়ে গেলেও বরাবর নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায় প্রশাসনের।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্র ধরে শহরের এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার ভাঙারি দোকানের মাধ্যমে বিক্রির চেষ্টা করা হতে পারে।

পারিবারিক সূত্র জানায়, সোমবার রাতে ঝড়ো বৃষ্টির জন্য এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সুযোগেই চোরের দল বাড়ির সীমানায় প্রবেশ করে।

সিসিটিভির কোনো তোয়াক্কা নেই তাদের। ক্যামেরা থাকলেও সেগুলোর নজর এড়িয়ে তারা মেইন লাইনের মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *