নারায়ণগঞ্জ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি লোক প্রশাসন বিভাগের ২০২১–২০২২ শিক্ষার্থী ছিলেন।
লাশ উদ্ধারের সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখা গেছে।
এদিকে, আজ বুধবার (১৮ মার্চ) হলের একটি কক্ষের ভেতরে অরূপ রতন কনিস্ক নামে শিক্ষার্থীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত শিক্ষার্থীর বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
অরূপ রতন কনিস্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন।
হল সূত্রে জানা গেছে, তিনি শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের ৪১৩ নম্বর কক্ষে থাকতেন। কক্ষের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহপাঠীরা দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়।
ঝুলন্ত হলেই আত্মহত্যা এমন ভেবে নেয়ার কোনো কারণ নেই। ঘটনাটি খুব জটিল মনে হচ্ছে অনেকের। হয়তো এটি হত্যা এমনটাই সন্দেহ।
