ঢাকা: ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামি ২০, ২১ এবং ২২ মার্চ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া- বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার উল্লেখিত তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ , ঢাকা, খুলনা, বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া, বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

উল্লেখযোগ্য যে, চাঁদ দেখা সাপেক্ষে দেশে ২০ মার্চ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়ে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *