ঢাকা: ঈদকে সামনে রেখে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ঢল নেমেছে সড়কে, রেলপথে।
যমুনা সেতুতে বেড়েছে গাড়ি পারাপারের চাপ। শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশে জনগণের চলাচল।
যমুনা সেতু বাংলাদেশের জনগণের স্বপ্ন ও দেশের ইতিহাসে একটি মাইলফলক। এই সেতু দেশের ব্যবসা, অর্থনীতি এবং জীবিকাকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
যমুনা সেতুতে মাত্র ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
শেষ মুহূর্তে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে উত্তরবঙ্গগামী মানুষের ঢল নেমেছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে।
গত ২৪ ঘণ্টায় এই সড়ক দিয়ে যমুনা সেতু পার হয়েছে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন। টোল আদায় হয়েছে সাড়ে ৩ কোটি টাকার বেশি।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৪৮টি যানবাহন পারাপার হয়েছে।
এর মধ্যে ঢাকাগামী ১৮ হাজার ৭৪৪ টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা।
এবং উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০ টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা।
যার মোট পরিমাণ ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬শ’ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা দিনদিন বাড়ছে। আগামী দুই দিন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
