চট্টগ্রাম: আগুন নিয়ে খেলছে সন্ত্রাসীরা। চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন।

আজ, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

আগুনে নিহতরা হলেন- পটিয়ার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) ও পটিয়া থানাধীন বোয়ালখাল ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক জানান, টেরিবাজারে আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলার টেরিবাজার এলাকায় হঠাৎ লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দেয়।

জানা যায়, আগুন লাগার পর এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি করেছে বলে অভিযোগ।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

তবে দেশব্যাপী যে আগুনের খেলা শুরু হয়েছে তার সবই কি শর্টসার্কিট? উপযুক্ত তদন্ত হয় না, বা হলেও জামাত শিবিরের নাম আসে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *