ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদি।

একইসঙ্গে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

চিঠিতে মোদিজি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারত সরকার ও
জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

আরও বলেন, ‘গত এক মাস ধরে ভারতসহ বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসে রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সময় অতিবাহিত করেছেন।’

তিনি বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হোক।’

প্রসঙ্গত, ঐতিহাসিকভাবে সম্পর্ক খারাপ থাকা সত্ত্বেও ভারতের কাছে বিএনপিকে জামায়াতের চেয়ে বেশি উদার ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে দেখা হয়।

হাসিনার অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের “স্বর্ণযুগ” শেষ হয়ে গেছে। তবে বিএনপির সাথে ভারত পথ চলতে আগ্রহী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *