লক্ষ্মীপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ পালন করেন তাঁরা! লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ, শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর এবং রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ মোট ১১টি গ্রামের কয়েক হাজার মুসল্লি ঈদ উদযাপন করবেন।

আজ থেকে নয়, প্রায় ৪২ বছর ধরে এই ধারাবাহিকতায় এইসব গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে পবিত্র মক্কা ও মদিনার সময় অনুযায়ী ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন।

এদিকে, ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার একদিন আগে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হবে ঈদের প্রথম জামাত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *