ঢাকা: আগামিকাল শনিবার ঈদ। ঈদের আগের দিন আজ ঢাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তাপমাত্রাও কমে এসেছে।

তবে কষ্ট হচ্ছে ঢাকা থেকে গ্রামে যারা আজকেও ফিরছেন, মধ্যবিত্ত মানুষগুলোর।

এদিন, শুক্রবার, ২০ মার্চ বেলা সাড়ে ১১টার পর বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, তারপর বৃষ্টি শুরু হয়।

ঢাকার বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানো ছিলো।

আবহাওয়া অফিস জানাচ্ছে, আকাশ মেঘলা রয়েছে এবং সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কোথাও হয়তো কম হবে আবার কোথায় বেশি তবে সারাদেশেই বৃষ্টির সম্ভবনা আছে। এছাড়াও এই বৃষ্টি সাধারণত ১ ঘণ্টার বেশি সময় স্থায়ী হবে না।

তিনি আরও বলেন, দেশের ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের জেলাগুলোতে সকালে বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে একটু বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রাম, বরিশাল এবং সিলেটের দিকে বৃষ্টি হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *