ঢাকা: গ্যাস সংকটে দীর্ঘ দিন বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নং ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

দীর্ঘ ৯ মাস পর দেশের বৃহৎ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শুক্রবার তথা ২০ মার্চ রাত দুইটা থেকে এই ইউনিটে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

গ্যাস সংকটের কারণে ২০২৫ সালের ১৪ জুন ৭নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাস পুনরায় সরবরাহ পাওয়ায় শুক্রবার রাত থেকেই এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যায়।

গ্যাস সংকটের জন্য ২০২৫ সালের ১৩ জুন বিদ্যুৎ কেন্দ্রের ৩৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট, ৯ জুন ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট এবং ১৪ জুন থেকে ৩৬৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭ নম্বর ইউনিটের উৎপাদন তো একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *