ঢাকা: আজ পবিত্র ঈদ। জাতীয় ঈদগাহে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবু‌দ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিত‌রের নামাজ আদায় ক‌রে‌ছেন।

শ‌নিবার সকাল ৮টা ৩৫ মি‌নি‌টে নামাজ আদায় করেন তাঁরা। ঈদগাহের এই প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

প্রে‌সি‌ডেন্ট ও প্রধানমন্ত্রীর পাশাপা‌শি নানা শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশগ্রহণ করেছেন।

আজ, ফোঁটা ফোঁটা বৃষ্টির মধ্যেই রাজধানীর বিপুল সংখ্যক মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় ক‌রেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *