ঢাকা: আজ, ২১ শেখ মার্চ পবিত্র ঈদুল ফিতর। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মাটিতে নেই। ২০২৪ সালের জঙ্গী আন্দোলনে ক্ষমতাচ্যুত করা হয় হাসিনাকে।
নিষিদ্ধ হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিনা অপরাধে, বিনা বিচারে কারাবন্দী করে রাখা হয়েছে। আজ তাঁরা কারাগারের চার দেয়ালের ভিতরেই ঈদ পালন করছেন।
পরদেশে থেকেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, “আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। এক মাসের সিয়াম সাধনার পর এলো আনন্দের ঈদ। এই সংযম আমাদের মানবিকতা, সহনশীলতা এবং আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষ, বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের জীবনে ঈদের আনন্দ পৌঁছে দিতে হবে। সমাজের স্বচ্ছলদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরপরাধ মানুষ ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
তবুও আশাহীন নন তিনি । বলেন, “আমাদের বিজয়ের মধ্য দিয়েই আসবে সত্যিকারের ঈদের আনন্দ।”
শেষে তিনি বলেন:
“আগামী দিনগুলো সত্য ও সুন্দর হোক।
ঈদ মোবারক! জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
