ঢাকা: দীর্ঘ বছর ছিলেন না দেশে। ঈদ করতে পারেননি বাংলাদেশে। ফিরেছেন এবং প্রধানমন্ত্রীর চেয়ারেই বসলেন তারেক রহমান।

আজ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সব স্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) সকালে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিলো।

শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী সাথে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আ‌গে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এরপর যমুনায় আসেন।

শুভেচ্ছা বিনিময় শেষ হলে প্রধানমন্ত্রী রহমান পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে তাঁর বাবা, প্রয়াত প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *