ঢাকা: পৃথিবীতে শুধুমাত্র কৃষকের উৎপাদিত ফসল ছাড়া বাকি সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া!
দিনের পর দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মধ্যবিত্ত মানুষগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আর তৈরি হচ্ছে সাংসারিক কলহ!
নিম্ন মধ্যবিও পরিবারের সন্তানগুলো সুলভ পরিকাঠামোগত শিক্ষার অভাবে, অপুষ্টির কারণে, আধুনিকতার ঘোড়দৌড়ে তাল মেলাতে না পেরে পিছিয়ে আসতে আসতে ক্রমশই হারিয়ে যাচ্ছে।
জিনিসের দাম আকাশ ছোঁয়া বললেও এখন ভুল হবে, মহাকাশ ছোঁয়া বলতে হবে।
চলতি রমজানে কোনো ধরনের পণ্যমূল্য বৃদ্ধি হয়নি এবং সাধারণ মানুষ কষ্টে পড়েনি বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
ঈদের দিন মনোহরদীতে নামাজ শেষে তিনি এই মন্তব্য করেন।
যখন যে সরকার ক্ষমতায় থাকে প্রতিবছর রমজানের আগে বলেন, রোজায় কোন জিনিসের দাম বাড়বে না বা বাড়েনি।
কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন জিনিসের বেড়ে যাওয়া ছাড়া কমেছে?
এঁদের ফাঁকা আওয়াজ এখন আর জনগণ শুনতে চায় না। তিতিবিরক্ত লাগে।
শনিবার (২১ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি। ফলে সাধারণ মানুষ স্বস্তিতে ছিলেন এবং কেউ কষ্ট অনুভব করেননি।”
মন্ত্রী আরও জানান, সরকারের প্রচেষ্টায় দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দেওয়া সম্ভব হয়েছে।
“মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে, আমরা আশা করি এ ধারা অব্যাহত থাকবে”!
কোথা থেকে কীভাবে যে স্বস্তির বাতাস এলো তা তিনিই ভালো বলতে পারবেন।
