ঢাকা: জামাতের কথাতেই মনে হচ্ছে সরকার চলবে, দেশ চলবে! আর যদি না চলে তাহলে লণ্ডভণ্ড করবে! একটা ভালোরকম ষড়যন্ত্রের পাঁয়তারা করছে পাকিস্তানি জামাত।

রীতিমতো হুমকি দিচ্ছে এরা।

আগামীতে সবাই বিরোধী দলের আসল ভূমিকা দেখতে পাবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এদিন, রবিবার তথা ২২ মার্চ সিলেটে সাংবাদিকেদের সাথে ইদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই কথা জানান।

মানুষকে না জানি জামাত কত সম্মান করে!
জামায়াত আমির বলেন, রমজান মাসে মানুষকে সম্মান করে কোনো কর্মসূচি দেয়নি বিরোধীদল। আগামীতে সবাই বিরোধী দলের আসল ভূমিকা দেখতে পাবে।

শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সুষ্ঠু বিকাশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *